1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বগুড়ার সোনাতলায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বগুড়ার সোনাতলায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬২ Time View

রিপন মিয়া বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম (৩০) এবং একই এলাকার মো. তসলিম উদ্দিনের ছেলে মো. আতিক হাসান (২৮)।

 

শনিবার (২২ আগস্ট) বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

অভিযানকালে তাদের কাছ থেকে ২ গ্রাম গাঁজা ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত মো. সেলিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আতিক হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি