1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন -পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ  - Stbanglatv.com
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ————-পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

 

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। এছাড়াও বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরের ফুড অফিস সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, মো. এনামুল হক, মো. আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ের আদর্শে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। একই দিনে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন আন্দোলনকারী প্রাণ হারান। পরবর্তীতে সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারা দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এছাড়া জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি