1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দেবীনগর-ইসলামপুরে অবৈধভাবে টপ-সয়েল কর্তন, ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা - Stbanglatv.com
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

দেবীনগর-ইসলামপুরে অবৈধভাবে টপ-সয়েল কর্তন, ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নবীনগর এলাকায় একটি আমবাগানের ভেতরে অবৈধভাবে জমির টপ-সয়েল (উপরিভাগের মাটি) কর্তনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে ইসলামপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে টপ-সয়েল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন, ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি গ্রামের মো. মোংলার ছেলে এমদাদুল হক (২৭) এবং দেবীনগর ইউনিয়নের হাজীর টোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, ইসলামপুর তদন্ত কেন্দ্রের এএসআই রাজুর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর দুটি তদন্ত কেন্দ্রে নিয়ে রাখা হয় এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ বলেন, অবৈধভাবে জমির উপরিভাগের উর্বর মাটি (টপ-সয়েল) কাটার অভিযোগে দুই ব্যক্তিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশের অভিযানে দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি