1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্লানিং, এ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত  - Stbanglatv.com
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্লানিং, এ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্লানিং, এ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

 

আজ ২৭ জুন শনিবার বেলা ১১ টায় পৌর মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্লানিং, এ্যাডভোকেসি ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী পৌরসভার প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ছামিউল ইসলাম।

 

ফুলবাড়ী পৌরসভার মো. আশরাফ পারভেজ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর ইসলাম এবং পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মুরাদ হোসেন। এতে অংশ নেন ২৬ জন স্বাস্থ্যকর্মী।

 

উল্লেখ্য যে, আগামীকাল ২৮ জুন রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি