1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২ Time View

 

এনামুল হক চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, খুন, অপহরণ, সন্ত্রাস ও নাশকতা দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও চোরাচালান, ছিনতাই, ডাকাতি, সরকারি জমিজমা সংক্রান্ত সমস্যা, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। সভাপতির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আব্দুর রহিম, এলজিইডি প্রকৌশলী সাদিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কাজী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। এর মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সভায় অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি