
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিল গাঁজার এই বড় চালান। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ডিএনসির অভিযানে তা জব্দ করা হয়। শুক্রবার (২৬ জুন) রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply