
মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান
শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সাংবাদিক মুহাম্মদ আলী, রুবেল মহাজন, মোঃ ইলিয়াছসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অন্যান্য অভিভাবকবর্গ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদের ভূমিকা প্রশংসনীয়। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়-অভিভাবকের পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপস্থিত সবাই মোঃ সোহেল আজাদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
© All rights reserved © 2023
Leave a Reply