1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শিশু কল্যাণে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিশু কল্যাণে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৫ Time View

 

মোঃ আকাশ,বান্দরবান জেলা প্রতিনিধি:

 

শিশুদের সুরক্ষা, পুষ্টি, শিক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২১ জুন) দুপুরে বান্দরবান শহরের বেসরকারি রিসোর্ট হলিডে ইন-এর হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার। তিনি বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

মতবিনিময় সভায় জানানো হয়,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে স্থানীয় এনজিও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউস বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় একটি শিশু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ৪ হাজার ৬০৬ জন শিশু, ১১৭টি পাড়া এবং ৭ হাজার ৪৫৩টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।

 

প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশুশ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

 

এছাড়া প্রতি তিন মাস অন্তর ৩ হাজার ৪৪০ জন শিশুর ওজন পরিমাপ করে তাদের পুষ্টিগত অবস্থা পর্যবেক্ষণ করা হয় বলে জানানো হয় মতবিনিময় সভায়। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সিনিয়র সাংবাদিক আবুল বশর ছিদ্দিকি,

সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা,এইচ এম সম্রাট,মিনারুল হক, আলাউদ্দিন শাহরিয়ার, মো: ইসহাক,মোহাম্মদ আলী,রাহুল বড়ুয়া ছোটন,

 হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি