1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ  - Stbanglatv.com
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ 

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন। অনুষ্ঠানে বক্তারা চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর দীর্ঘ ১৩ বছরের গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যাটালিয়নের ভূমিকার প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে ৫৩ বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের যেকোনো চেষ্টা প্রতিরোধে ৫৩ বিজিবি সর্বদা সজাগ রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে ব্যাটালিয়ন অঙ্গীকারবদ্ধ।

পরে অতিথিদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত অতিথিরা ৫৩ বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি