
এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) বেলা ১২:৪৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এই প্রস্তুতি মূলক সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি যথাযথ মর্যাদায় এবং সফলভাবে উদযাপনে বিভিন্ন কর্মসূচি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উপপরিচালক আবু হাসান মোঃ সাঈদ সহ জেলা প্রশাসন ও বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply