1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে জনগণের অভিযোগ ও সমস্যা শুনলেন এমপি নূরুল ইসলাম বুলবুল - Stbanglatv.com
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জনগণের অভিযোগ ও সমস্যা শুনলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড়স্থ জামায়াতের কার্যালয়ে জনগণের অভিযোগ, পরামর্শ ও বিভিন্ন সমস্যার কথা শুনেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপি। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ গণশুনানিতে বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত, সামাজিক ও জনসেবাসংক্রান্ত নানা সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় সংসদ সদস্য মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বলেন, “আমি জনগণের প্রতিনিধি হিসেবে সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সমস্যা সমাধানে কাজ করাই আমার দায়িত্ব।”

এমপি নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনগণের সঙ্গে অন্যায়, জুলুম, হয়রানি ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে তিনি সবসময় সোচ্চার থাকবেন বলেও জানান। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত জনসাধারণ সংসদ সদস্যের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের কথা সরাসরি শোনার এমন আয়োজন জনসাধারণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক আরও দৃঢ় করবে এবং স্থানীয় সমস্যার দ্রুত সমাধানে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি