1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে শিক্ষার্থীরা -এমপি নূরুল ইসলাম বুলবুল     - Stbanglatv.com
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে শিক্ষার্থীরা ——-এমপি নূরুল ইসলাম বুলবুল    

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হোসেন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি এবং মোহাঃ আমানুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ সহকারে লেখাপড়া, সময়ের সঠিক ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ ধারণ করে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথি নূরুল ইসলাম বুলবুল এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার তাঁর বক্তব্যে এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং পরীক্ষায় ধৈর্য ও মনোযোগ ধরে রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার মাধ্যম। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করে তিনি দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি