1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএমইউজে ফেনী জেলা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

বিএমইউজে ফেনী জেলা কমিটির নির্বাচন সম্পন্ন সভাপতি মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ Time View

 

মোঃ জহির খান,বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২০ জুন ২০২৬) সকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শেখ কামাল ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান ও মোঃ গাজিউল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী নুরুল আলম নিলু এবং মোঃ আতিকুর রহমান রোজেন। সাংগঠনিক সম্পাদক পদে আবু জাফর হৃদয় এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে নিমাই চন্দ্র মজুমদার নির্বাচিত হন।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান পলাশ, সহ-কোষাধ্যক্ষ পদে মহি উদ্দিন মিয়াজী সেজু, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম তোতা এবং সহ-দপ্তর সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক হিসেবে আরাফাত হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ মোয়াজ্জেম হোসেন মিলন নির্বাচিত হন।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ শেখ কামাল, মোঃ ওবায়দুল হক, জহিরুল ইসলাম জাহাঙ্গীর, আফতাব হোসেন মমিন ভূঁঞা ও আলাউদ্দিন সবুজ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমির হোসেন তানভীর, জিয়া উদ্দিন, কামাল উদ্দিন ও জাফর ইমাম রতন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা ফেনী জেলার সাংবাদিক সমাজকে আরও সংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শেখ কামাল নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি