1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সত্রাজিতপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত - Stbanglatv.com
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সত্রাজিতপুরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজে সত্রাজিতপুর ইউনিয়ন শাখার আয়োজনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে কর্মীদের নৈতিক, আদর্শিক ও সাংগঠনিক মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী এমপি। তিনি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে দেশ, সমাজ ও জনকল্যাণে নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি আদর্শিক চর্চা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার জামায়াতের আমীর মাওলানা মোঃ সাদিকুল ইসলাম , নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ পশ্চিম জেলা শিবির সভাপতি মোঃ মামুন হাসান সহ সত্রাজিতপুরে জামায়াতে ইসলামীর কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন সেশনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। ব্যানারে প্রদর্শিত সহীহ বুখারীর একটি হাদিস উদ্ধৃত করে বলা হয়, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কাজেই প্রত্যেকেই নিজ অধীনস্থদের বিষয়ে জিজ্ঞাসিত হবে।” এছাড়া কর্মীদের অনুপ্রাণিত করতে কবি আল মাহমুদের কবিতার চরণও উপস্থাপন করা হয়। শিক্ষা শিবিরে সত্রাজিতপুর ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী, সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ ধরনের শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশে কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি