
মনোহরদী নরসিংদী প্রতিনিধি
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের পাতরদিয়া ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মনোহরদী থানার পুলিশ উপ পরিদর্শক(এসআই) আল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ওই যুবক মোটরসাইকেলে করে চরসিন্দুর থেকে পাথরদিয়ার দিকে আসতেছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটিরসাইকেল চালক ওই যুবক ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে নিকটতম হাসপাতালে নিয়ে যায়।
মনোহরদী থানার উপ পরিদর্শক(এসআই) আল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলমান আছে।ধারণা করা হচ্ছে তাদের বাড়ি মাধবদী এলাকাতে।
© All rights reserved © 2023
Leave a Reply