1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে বটতলাহাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে জরিমানা  - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বটতলাহাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে জরিমানা 

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাটে কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাট ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। জানা যায়, বিকেলে বটতলাহাটে কোরবানির পশুর হাটে অভিযান চালিয়ে দেখা যায়, হাট ইজারাদার ক্রেতা এবং ক্ষেত্রবিশেষে বিক্রেতাদের কাছ থেকেও সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা আদায় করছিল। এছাড়া অনেক রশিদে টোলের পরিমাণ উল্লেখ করা হচ্ছিল না। অভিযানের সময় ক্রেতাদের অভিযোগ, প্রদত্ত রশিদ, সাক্ষ্য-প্রমাণ এবং দোষ স্বীকারোক্তির ভিত্তিতে হাট ইজারাদারের প্রতিনিধি আবুল কাশেমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত টোল অনুযায়ী প্রতি গরুর জন্য ৬০০ টাকা এবং প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ জানান, কোরবানির পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি