1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ মামলার আসামি জিল্লু রহমান গ্ৰেফতার  - Stbanglatv.com
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

লোহাগড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ মামলার আসামি জিল্লু রহমান গ্ৰেফতার 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৫ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার উলা গ্ৰামের ৯ মামলার আসামি মোঃ জিল্লুর রহমান গ্রেফতার।

লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে, এস আই তারোক বিশ্বাস ,এস আই জাকির হোসেন,এস আই হাসিব,এস আই তারেক ও সঙ্গীও ফোর্স সহ
লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্ৰামের বাদশা শেখের ছেলে কুখ্যাত সন্ত্রাসী একাধিক ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ জিল্লুর রহমানকে পৌরসভার ডাক বাংলোর সামনে থেকে ০২ মে শনিবার বিকাল ৩ টার সময় গ্রেপ্তার করেন।
পরবর্তীতে তাকে জেলহাজতে প্রেরণ করেন। জিল্লুর রহমানের নামে বিভিন্ন মেয়াদে সর্ব মোট ০৯ টি মামলা রয়েছে। উলা গ্ৰামের কিছু কথিত বিএনপি নেতাদের কর্মীদের ছত্রছায়ায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে যাচ্ছেন জিল্লুর রহমান।
জিল্লুর রহমান গ্রেফতার সম্পর্কে -লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন আমি ও আমার অফিসারদের নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরের ডাক বাংলোর সামনে রেখে একাধিক মামলার আসামি মোঃ জিল্লুর রহমান নামের একজন কে গ্রেফতার করেছি। তার নামে সর্বমোট ০৯ টি মামলা রয়েছে, পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি