1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কটিয়াদীতে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

কটিয়াদীতে বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।নববর্ষের ঐকতানে গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।

এছাড়াও সভায় বিভিন্ন উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ গন উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলার আয়োজন।

সভায় নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও শৃঙ্খলাপূর্ণ করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি