1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জ-১: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ - Stbanglatv.com
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-১: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ Time View

আফজালুর রহমান উজ্জল বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশ প্রাপ্ত দুই প্রার্থী হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যাপক মোসাদ্দেক ভুঁইয়া এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মাওলানা আজিজুর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, মোসাদ্দেক ভুঁইয়া ১৩ জানুয়ারি ৫০০ ফুট রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং মাওলানা আজিজুর রহমান শহরের বিভিন্ন স্থানে পোস্টার স্থাপন করেন। এই কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।

যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত ২০ জানুয়ারি সকাল ১১টায় দুই প্রার্থীর উপস্থিতিতে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। কমিটি পরবর্তীতে নির্বাচন কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি