1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪১ Time View

 

স্টাফ রিপোর্টারঃ : নওগাঁর সাপাহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সাপাহার উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)-এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুণ নুর,সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম,সহ সভাপতি জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক আব্দুল্রাহ আনছারী,সাবেক গোয়ালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোকলেসুর রহমান মুকুল উপজেলা যুবদলের আহব্বায়ক আক্কাস আলী, নেতা হাসনাত রেজা,ছাত্রদল নেতা হাসান আলী, সোহেল রানা সহ বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এই দিনের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে যেতে হবে।” সমাবেশ থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে চলমান গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি