1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল যুগ্ম আহ্বায়ক মোশাররফ  - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল যুগ্ম আহ্বায়ক মোশাররফ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১১ Time View

এম এ মান্নান (সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

এ নিয়ে রাজনৈতিক মহলে জলপনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ দেওয়া হয়েছে ইউনিয়নের আহ্বায়ক কমিটির অনুমোদন। গত (৯ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত ও যুগ্ম আহ্বায়ক যৌথ সাক্ষরিত ঘোষিত হয়েছে নতুন কমিটি।

বিশেষ করে মধ্যনগর ইউনিয়নের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন এর বড় ভাই মোঃ কামাল হোসেন,তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, এবং বর্তমানে তিনি সদর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিএনপি পন্থি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাছাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মোঃ মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং বর্তমানে তিনি সদর ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

জানা গেছে, ইউনিয়ন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে জেলা ও উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দরা মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অতীত কার্যক্রমে রাজনৈতিক নিষ্ঠা ও ত্যাগ তিথিঙ্কা যাচাই-বাছাই করছেন। বিশেষ করে যারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে রাজপথে সক্রিয় ছিলেন, দমন-পীড়ন সহ্য করেছেন এবং মামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়নের ভিত্তিতেই কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মো. কামাল হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে বিশ্বাসী এবং রাজনীতিতে সক্রিয় ছিলাম। আওয়ামী দুঃশাসনের সময় বহুবার হয়রানির শিকার হয়েছি, তবুও দলের সঙ্গে থেকে কাজ করে গেছি। আমি মনে করি দল আমার এসব ত্যাগ-নিষ্ঠার যথাযথ মূল্যায়ন করেছে ।”

দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামীর আন্দোলন-সংগ্রামে সংগঠনের ভিত শক্ত করতে নতুন কমিটিগুলোতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি