1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ Time View

মোঃ সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর পক্ষ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ ও প্রোক্লেমেশন অব জুলাই বিপ্লবের বাস্তবায়নে জন আকাঙ্খা অন্তর্ভুক্তির লক্ষ্যে “ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের সিনিয়র প্রতিনিধি শাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম নিরব ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসাইন, সিলেট জেলার সাবেক প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, মৌলভীবাজার বৈষম্যবিরোধীর অন্যতম শুভাকাঙ্ক্ষী এহসানুল হক জাকারিয়া।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি জাকারিয়া ইমন, তানজিয়া শিশির ও মাদ্রাসা শিক্ষার্থীর পক্ষে মাজহারুল ইসলাম।

 

সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি সামায়েল রহমান, রুহুল আমিন, ইমাজ উদ্দিন, জাকারিয়া আহমদ, সুমি চৌধুরী, আবু হানিফা, তোফায়েল আহমদ প্রমুখ।

 

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা যোগ দেয় এবং অনুষ্ঠান পরবর্তী সময়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি