1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অভিযানে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অভিযানে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

 

মোঃ আশরাফুল আলম দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১০,৯৬০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে ১৩৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ ১ জন আসামিকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটককৃত আসামির সরল চন্দ্র দাস

পিতা: খিরেন চন্দ্র দাসগ্রাম: গঙ্গা প্রসাদ, পোস্ট: লক্ষীতলা থানা: দিনাজপুর সদর, জেলা: দিনাজপুর

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১০,৯৬০/- (দশ হাজার নয়শত ষাট টাকা মাত্র)।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি