1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ফুলবাড়ী উপজেলার সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। - Stbanglatv.com
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলার সভাকক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

 

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, এর সভাপতিত্বে মঙ্গলবার ২৭ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার( ভূমি) এ এস এম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাইফ আব্দুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক খুরশিদ আলম মতি, দিনাজপুর জেলা বিএনপির (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম , বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,যানজট নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধ এবং সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি