
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, শিশু অধিকার নিশ্চিতকরণ ও বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ‘শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ ও অংশীদারিত্ব বিষয়ক পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশন নিউজিল্যান্ড থেকে আগত প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ। রাজশাহীর এডিপিএসও সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম সভাটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, এডিপির ম্যানেজার ম্যানুয়েল হাসদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ জহুরুল ইসলাম, সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা, প্রোগ্রাম অফিসার লিন্ডা রিচিল, প্রজেক্ট অফিসার উত্তম মণ্ডল, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলী খাতুনসহ সংশ্লিষ্টরা। সভায় শিশু সুরক্ষা, শিশু অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশু সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমাধ্যমসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগ ও কার্যকর অংশীদারিত্বের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধসহ শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
Leave a Reply