1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভারতে স্বাধীনতা  দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর আমদানি-রফতানি বন্ধ - Stbanglatv.com
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

ভারতে স্বাধীনতা  দিবস উপলক্ষে হিলি স্থল বন্দর আমদানি-রফতানি বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

 

হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃ ওয়াজ কুরনী

ভারতে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে ভারত ও বাংলাদেশের মাঝে সকল প্রকারে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

 

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি না করার কথা জানিয়েছেন ভারতীয় ব্যবসয়ীরা। তাই আজ শনিবার সকাল থেকে দুই দেশের মাঝে বাণিজ্যিক কর্যাক্রম বন্ধ রয়েছে । তবে আগামীকাল রবিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে।

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনর্চাজ মো. জাকারিয়া বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি- রফতানি বন্ধ থাকলেও, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি