1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ২২ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা নাসিরনগর সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি  এমএ হান্নান।পরিচালনা করেন সাধারণ সম্পাদক  বসির উদ্দিন তুহিন।

২০২৩ সালের ১৪ই জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে  এম এ হান্নান সভাপতি, কে এম বশির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক এডঃ আলী আজম  চৌধুরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

দীর্ঘ দিন পর গত ২৩ সেপ্টেম্ভর২০২৪ নাসিরনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। জেলা কমিটির আহ্বায়ক এডঃ আব্দুল মান্নান ও জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ কমিটির অনুমোদন দেন। কমিটিতে সভাপতি ছাড়া ৯ জনকে সহসভাপতি ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ৩ জনকে সহ সাংগঠনিক  ৩৫ জনকে সম্পাদকীয় পোষ্ট  ও ৪৮ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ  কমিটি প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটির সকলকে  ফুল দিয়ে বরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি