1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিনন্দন আলোকসজ্জা - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিনন্দন আলোকসজ্জা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনায় করা হয়েছে এ আলোকসজ্জা। এতে স্বাধীনতা ও বিজয়ের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, বিজয় দিবসকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে টিএসসির সামনে বকুলতলা ডায়না চত্বর। সেখানে পুরো বকুল গাছের মধ্যে লাইটিং করা হয়েছে এবং বিজয় দিবস লিখে সেখানে লাইটিং করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বর্ণিল আলোয় আলোকিত করা হয়েছে।

সন্ধ্যার পর থেকে রাত ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বর্ণিল আলোকসজ্জা দেখতে এবং ক্যামেরাবন্দি করতে প্রশাসন ভবনের সামনে জড়ো হচ্ছেন। আবার কেউ কেউ তুলছেন সেলফি। এ যেন অন্যরকম অনুভূতি। মনকাড়া এমন আলোক সজ্জায় মুগ্ধ সবাই। দেখা গেছে, এ আলোকসজ্জা দেখে মুগ্ধ ক্যাম্পাসের বাইরে থেকে ঘুরতে আসা দর্শনার্থীরাও। অনেকে ঘুরে ঘুরে দেখছেনে আবার অনেকে সুন্দর এ দৃশ্য ক্যামেরায় ধারণ করছেন।

বিবিএ অনুষদর শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ১৬ ডিসেম্বর আমাদের খুশির দিন, ফলে দিনটিকে উপভোগ করতে বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। অসাধারণ লাগছে আমাদের প্রিয় ক্যাম্পাস। নতুন সাজ পেয়ে প্রশাসন ভবন, একাডেমিক ভবন, কবি সুফিয়া কামাল হল, ফজিলাতুন্নেছা হল, শের- ই বাংলা হল-১ ও ০২, শহীদ মিনার, নীল কমল লেকের ব্রিজ ও ডায়না চত্বর হয়ে উঠেছে মনোমুগ্ধকর।

কৃষি অনুষদের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, সোমবার আমাদের বিজয় দিবস। এ উপলক্ষে বর্তমান ভাইস চ্যান্সেলর বিশ্ববরেণ্য ফার্মাকোলজিস্ট ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানোর নির্দেশ দিয়েছেন। এজন্য শিক্ষার্থীবান্ধব ভিসি মহোদয়কে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের ক্যাম্পাস এমনিতেই অনেক সুন্দর, এখন বিজয়ের সাজে সেজে অপরূপা হয়ে উঠেছে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার এই সবুজ চত্বর। হলে ছিলাম কিন্তু এ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চলে আসলাম প্রশাসন ভবনের সামনে। বান্ধবীদের সাথে নিয়ে কিছু ছবি নিলাম এবং কয়েকটি ছবিও তুলে ফেসবুকে পোস্ট করলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি