1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে বিনামূল্যে চক্ষু শিবির - Stbanglatv.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

গৌরীপুরে বিনামূল্যে চক্ষু শিবির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে সাইটসেভার্সের অর্থায়নে ময়মনসিংহের গৌরীপুরে হিজড়া সম্প্রদায়, সুইপার, প্রতিবন্ধী ও দারিদ্রপীড়ি ও বঞ্চিত মানুষের বিনামূল্যে সেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চক্ষু শিবির শনিবার (১৪ ডিসেম্বর/২৪) অনুষ্ঠিত হয়।
ইসলামাবাদ ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে ৯০জনকে বিনামূল্যে চশমা প্রদান, ২২৫জনকে বিনামূল্যে চিকিৎসাপত্র-ওষুধ ও ১৩জনের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মোকছেদুর রহমান জুয়েল। চোখের প্রাথমিক স্বাস্থ্য ও সুচিকিৎসা বিষয়ে বক্তব্য রাখেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনোভা। বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের আনোয়ার হোসেন, এনএম মনিরুজ্জামান, অনিক হাসান, হিজড়াদের সংগঠন আশার আলো সংগঠনের সভাপতি পিংকী সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি