1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আব্দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আব্দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক শেখ আব্দুর রহমানের আজ শুক্রবার (৬ ডিসেম্বর/২৪) ১২তম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের বাবা।

মরহুমের স্মরণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার আয়োজনে আছরের নামাজবাদ হাতেম আলী সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া ও স্মরণ সভা, গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে অনুরূপ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এছাড়াও এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

শেখ আব্দুর রহমান ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। ১৯৭৭ থেকে ২০১২ সন পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি তিনি ময়মনসিংহের উত্তর জেলায় সংবাদপত্রের এজেন্ট ছিলেন। গৌরীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন তিনি।

তার জীবদ্দশায় দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সংগ্রাম, দৈনিক সমাচার, আজকালের খবর, সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধিসহ অসংখ্য সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি