
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ৩১ দফা প্রচারণা ও মতামত সংগ্রহে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর/২৪ গৌরীপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজের সঞ্চালনায়
বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ শিক্ষার্থীদের কাছ থেকে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ সম্পৃক্ত মতামত গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজীন চৌধুরী লিলি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক রোকেয়া বেগম, প্রভাষক সেলিম আল রাজ, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: তাজিজুল ইসলাম রাঙ্গা, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম নুর মোহাম্মদ মামুন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক উদয়, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম প্রমুখ।
শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তোলে ধরেন অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী সীমা আক্তার, লিমা আক্তার, দ্বাদশ শ্রেণির ছাত্রী আখি গোসাই, একাদশ শ্রেণির ছাত্রী তায়্যেবা জামান রায়না, আফসানা, সামী আক্তার ইমা প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply