
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (২৩ শে নভেম্বর) শনিবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরামপুর দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার আয়োজনে কোরআনের সবক প্রদান, পুরস্কার বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিরামপুর দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সভাপতি মুফতি মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে হাফেজ আলেম মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিরামপুর দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ সহ মূল্যবান বক্তব্য রাখেন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, দিনাজপুর কাজী হল স্কুলের সহকারী অধ্যাপক মেজবাউল হক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নুরুল হক, ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার ইনচার্জ অফিসার মোঃ আনোয়ার হোসেন, বিরামপুর দ্যা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবু হুরায়রা, অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,
মোহাম্মদ জামিরুল ইসলাম, মোঃ রাসেল চৌধুরী
মোঃ শহিদুজ্জামান, মোঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজন সহ অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply