1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

নাসিরনগরে বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল  ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর ২০২৪ রোজ শনিবার দুপুর দুই ঘটিকায় ধরমন্ডল শাহী ঈদগাও  মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রবীণ বিএনপি নেতা হাজি শামসু মিয়া‍‍`র  সভাপতিত্বে ও মো. তোফাজ্জল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডঃ একেএম কামারুজ্জামান মামুন।

প্রধান বক্তা  হিসেবে বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীরুদ্দিন তুহিন।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সদস্য নূরুল হক, ধরমন্ডল ইউনিয়ন বিএনপি নেতা মোখলেছুর রহমান, জুনাঈদ আলম, সেলু মিয়া, যুবদল নেতা মুফতি ফখরুল ইসলাম, আব্দুল কাদির, তাউস মিয়া, জাহাঙ্গীর মিয়া, মাসুক মিয়া, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল মিয়া, মোশাঈদ, সালমান, আনোয়ার হোসেনসহ আরও অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি