1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পটুয়াখালীর দুমকিতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে মা-ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ২৪ হাজার মিটার কারেন্ট জাল, ১টি কাঠের ও ৬ টি ইঞ্জিল চালিত নৌকা জব্দ করা হয়। জব্দ কৃত জালের আনুমানিক মূল্য সাড়ে ৫ লক্ষাধিক টাকা।

মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে উপজেলার আংগারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের সময় দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহীন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমান আদালতের বিচারে আটককৃত জেলে আংগারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত মতলেব তালুকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৫৫) এবং একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে মোঃ শহিদ হাওলাদার(৪৫) কে আটক করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার আংগারিয়া ইউনিয়নে পায়রা নদীতে ইলিশ শিকারের সময় ওই ২জেলেকে আটক করে দুমকি থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি