1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবি'র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

পবিপ্রবি’র পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০৩ Time View

 

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক হলেন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানান হয়। আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের বর্তমান পরিচালক জনাব মো: ওবায়েদুল ইসলাম এর পরিবর্তে প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগ-কে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।আরো বলা হয়, এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে জনাব মো: ওবায়েদুল ইসলাম-কে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর বলে বিবেচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি