
মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরির নির্দেশনায় আলীকদম উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি আলীকদম চৌমুহনী চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সড়ক ও আলীকদম বাজার প্রদক্ষিণ করে আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মিস্টার মং ক্যানু মার্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য আগস্টিন ত্রিপুরা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ রিটন, মাস্টার মনজুরুল আলম, বিএনপি নেতা ইসলাম মনু। বিএনপি নেতা নুরুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল বশর, সদস্য সচিব সন্তোষ কান্তি দাস, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুরাত আলম, সদস্য সচিব নুরুল আফসার ছোটন, বান্দরবান জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জনাব মোঃ মোস্তফা কামাল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ফরিদুল আলম, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ মুসা, বান্দরবান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী জনাবা রেহেনা বেগম, কহিনুর আক্তার ও পারভিন আক্তারসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আলীকদম উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের বিএনপিপ্রেমী মানুষ এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা দেশব্যাপী অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
© All rights reserved © 2026
Leave a Reply