
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী স্টেডিয়াম এলাকা থেকে ৩৬০ গ্রাম গাঁজাসহ শহীদ মিয়া (৫৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শহীদ মিয়া কাউতলী এলাকার মৃত জবান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২ নং শহর পুলিশ ফাঁড়ির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউতলী স্টেডিয়াম এলাকার ডা. মঞ্জুর হোসেনের বাড়ির নিচতলার ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে ৩৬০ গ্রাম গাঁজাসহ শহীদ মিয়াকে গ্রেফতার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত শহীদ মিয়া দীর্ঘদিন ধরে গোপনে ছোট ছোট পোটলা তৈরি করে স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজের কাছে গাঁজা বিক্রি করে আসছিলেন। তার এই কর্মকাণ্ডে এলাকায় উদ্বেগ বিরাজ করছিল। তাকে গ্রেফতারের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শহীদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2026
Leave a Reply