1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ল ৭ ঘর, নিঃস্ব তিন পরিবার - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ল ৭ ঘর, নিঃস্ব তিন পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ টাকাসহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার তিনটি। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাদুয়া দামারহাট গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই গ্রামের ইউছুফ উদ্দিন এবং তাঁর দুই ছেলে দুলু মিয়া ও ফুলু মিয়ার পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দিবাগত রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা অন্য ঘরগুলোতে। আগুনের তীব্রতায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও কোনো মালামাল রক্ষা করতে পারেননি। আগুনে তিনটি টিনের শয়নঘর, তিনটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত দুলু মিয়া বলেন, জমি কেনার জন্য বাড়িতে নগদ সাত লাখ টাকা রাখা ছিল। আগুনে সেই টাকাও পুড়ে গেছে। আমাদের তিন পরিবারের সব ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। সব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছি।

এ বিষয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি