1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কবর জিয়ারত ঘিরে বিতর্কের অবকাশ নেই, বিএনপি থেকে বহিষ্কৃত সরদার আনোয়ার হোসেন: স্থানীয় নেতাকর্মীদের দাবি - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

কবর জিয়ারত ঘিরে বিতর্কের অবকাশ নেই, বিএনপি থেকে বহিষ্কৃত সরদার আনোয়ার হোসেন: স্থানীয় নেতাকর্মীদের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

মোঃ সবুজ সরদার লোহাগড়া নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সোহেল-শাহীন ভাইয়ের কবর জিয়ারতকে কেন্দ্র করে সরদার আনোয়ার হোসেনের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনাকে ঘিরে বিভ্রান্তি বা অযাচিত বিতর্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে বর্তমানে তিনি বিএনপির দলীয় পরিচয়ে কোনো সাংগঠনিক দায়িত্বে নেই।

তাঁদের আরও অভিযোগ, বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জামায়াতের পক্ষে সরাসরি কাজ করেছিলেন। এ কারণে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আগে থেকেই অসন্তোষ রয়েছে।

সম্প্রতি সোহেল-শাহীন ভাইয়ের কবর জিয়ারত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের সামনে সরদার আনোয়ার হোসেনের উপস্থিতি দেখে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম তাঁকে সামনে থেকে সরিয়ে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়টি বিবেচনায় না নিয়ে এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। যিনি দল থেকে বহিষ্কৃত, তাঁকে দলের বর্তমান সাংগঠনিক অবস্থানের সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপন করাও সমীচীন নয়।

তাঁরা আরও বলেন, রাজনৈতিক বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রকৃত তথ্য ও দলীয় সিদ্ধান্তের বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি