1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ভারতীয় অবৈধ মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

 

মোঃ হামিদুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে রশিদুল ইসলাম রতন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টা থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রতন উপজেলার মধ্য ভরতের ছড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে রতন ভারতীয় মোবাইল ফোন ও মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর মাধ্যমে ভারত থেকে চোরাই পথে আসা মোবাইল ফোন দেশের বিভিন্ন এলাকার শপিংমল ও দোকানে সরবরাহ করা হতো বলে পুলিশের দাবি।

 

 

পুলিশ আরও জানায়, রতন ও তাঁর কয়েকজন নিকটাত্মীয়ের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছিল। তাঁকে গ্রেপ্তারে এর আগেও একাধিকবার অভিযান চালানো হয়। তবে প্রতিবারই তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যান।

 

 

সর্বশেষ কুড়িগ্রামের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানার একটি দল ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল ফোন কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

 

এ ঘটনায় গ্রেপ্তার রতনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি