1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি, জনমনে উদ্বেগ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি, জনমনে উদ্বেগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মশক নিধন, লার্ভা ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের অসুস্থতা ও মৃত্যুর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ও কার্যকর উদ্যোগের দাবি উঠেছে। স্থানীয়দের উদ্বেগ, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ জনবহুল এলাকা, ড্রেন, নর্দমা এবং যেখানে পানি জমে থাকে, সেসব স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম চালানোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে উত্থাপিত দাবিতে বলা হয়েছে, শুধু ফগার মেশিন দিয়ে মশা নিধন নয়, মশার লার্ভা ধ্বংসে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি পাড়া-মহল্লায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং জমে থাকা পানি অপসারণে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত শয্যা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। রোগীর চাপ বাড়লে যাতে চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং, প্রচারপত্র বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন, পৌর প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার দাবি উঠেছে। জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সচেতন মহল বলছে, ডেঙ্গু প্রতিরোধে কেবল আশ্বাস নয়, মাঠপর্যায়ে দৃশ্যমান কার্যক্রম নিশ্চিত করা জরুরি। মানুষের জীবন রক্ষায় মশক নিধন, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম একযোগে জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি