
বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা
মাদক ব্যবসায়ের সাথে জড়িত ১)এনামুল শেখ (২৬),পিতা মৃত বাবু শেখ,সাং-কলাবাড়িয়া ছয়আনিপারা, ২) মোঃ রাফিন রহমান @জুই (২৭),পিতা মিরান মোল্লা সাং-বাঐসোনা(খলিশাখালি), উভয় থানা নড়াগাতি,নড়াইল নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত ১) এনামুল শেখ (২৬) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া চর কান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে, ২)মোঃ রাফিন রহমান @জুই নড়াইল জেলার নড়াগাতি থানাধীন বাঐসোনা গ্রামের মিরান মোল্লার ছেলে গত ২৭ অক্টোবর নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ০৯ নং বাঐসোনা শরীফপুর বাদল রায়ের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর হতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হোসেন আলী এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফ. এম. তারেক ও এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১)এনামুল শেখ,২)মোঃ রাফিন রহমান @জুইকে গ্রেফতার করি। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০ গ্রাম গাজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন সিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
© All rights reserved © 2026
Leave a Reply