1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর  - Stbanglatv.com
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পবিপ্রবির পরিবহন সংকট নিরসনে বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে দুটি বিআরটিসি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাস দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে নিয়মিত চলাচল করবে বলে জানা গেছে।

এ উদ্যোগের অংশ হিসেবে গত সোমবার (২৬ অক্টোবর) বিআরটিসির সাথে পবিপ্রবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্টার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ও বিআরটিসির পক্ষে বরিশাল ডিপোর ম্যানেজার মো: জুলফিকার আলী।

এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো: আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, বিআরটিসির সহকারী পরিযান কর্মকর্তা মো: মশিউর রহমান ও হিসাব ইনচার্জ মো: ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। মূলত বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ পরীক্ষাম যাত্রা পরিচালনা করা হয়। তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত চলাচলের জন্য বিআরটিসির দুটি বাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, বিআরটিসির ডাবল ডেকার বাস চালু হলে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।

 

শিক্ষার্থীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে এ ধরনে উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি