1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার - Stbanglatv.com
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৭৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার হুজরাপুর খালঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ তসিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটে সদর মডেল থানাধীন হুজরাপুর খালঘাট এলাকায় মো. রাজুর (২৯) চায়ের দোকানের পূর্ব পাশে ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তসিকুল ইসলামের হেফাজত থেকে কমলা রঙের ৭৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার তসিকুল ইসলাম হুজরাপুর খালঘাট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন।

গ্রেপ্তারের পর তসিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি