1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আলীকদম–নাইক্ষ্যংছড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩।  - Stbanglatv.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

আলীকদম–নাইক্ষ্যংছড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত ৩। 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

 

মোহাম্মদ করিম লামা- আলীকদম প্রতিনিধি

 

আর কত প্রাণ ঝরলে সড়কে নিরাপত্তা নিশ্চিত হবে?

 

বান্দরবানের আলীকদম–নাইক্ষ্যংছড়ি সড়কে আজ সন্ধ্যায় এক ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

জানা গেছে, নিহত ব্যক্তি চকরিয়ার বাঙ্গারমুখ এলাকার ইঞ্জিন মিস্ত্রি সাহাবউদ্দীন। তাঁর মরদেহ বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের উন্নত চিকিৎসার জন্য গাড়িযোগে চকরিয়ায় নেওয়া হয়েছে।

 

একটি দুর্ঘটনা শুধু একটি প্রাণ কেড়ে নেয় না, মুহূর্তেই একটি পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে দেয়। প্রিয়জন হারানোর এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি রইল গভীর সমবেদনা। মহান আল্লাহ যেন তাঁদের এই শোক সহ্য করার শক্তি দেন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করেন। আমিন।

 

সড়কে চলাচলের সময় সবাই সতর্ক থাকুন। নিজের জীবন ও অন্যের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিন।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি