
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে আরও কঠোর অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সম্মেলনে তিনি বলেন, রাশিয়াকে কেউ গ্রাস করার চেষ্টা করলে ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে।
পুতিন জানান, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান পুতিন। তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের দাবিতে বড় ধরনের পার্থক্য রয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে সংঘাতের মধ্যে পুতিনের এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply