1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাহারুল, সম্পাদক মনোয়ার আলম সরকার - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সুন্দরগঞ্জ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাহারুল, সম্পাদক মনোয়ার আলম সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

 

মো. শাহীন আলম গাইবান্ধা প্রতিনিধি:

 

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ১১ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোজাহারুল ইসলাম। একই সঙ্গে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মনোয়ার আলম সরকার।

শনিবার (২৯ আগস্ট) চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

আলোচনা সভায় সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উপস্থিত চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মোজাহারুল ইসলামকে সভাপতি এবং আলহাজ্ব মনোয়ার আলম সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে পারস্পরিক সমন্বয়, ঐক্য ও সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোজাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনোয়ার আলম সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি