1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটকঃ - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান: ১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও দুই বাইসাইকেল আটকঃ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও দুটি বাইসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধরলা বিওপির একটি টহলদল পাটগ্রাম উপজেলার ধরলার মোড় ও সরকারহাট এলাকায় অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্য ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৩৩ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস এবং ভারতীয় জেড মাস্টার গোল্ড ব্র্যান্ডের দুটি বাইসাইকেল উদ্ধার করেন।

বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মালামালের মোট সংখ্যা ৩৩৫ পিস/টি। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২ হাজার ৩৭০ টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ধরলা বিওপির টহলদলের তৎপরতায় চোরাচালানের এসব পণ্য আটক করা সম্ভব হয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আটক করা ভারতীয় কসমেটিকস ও দুটি বাইসাইকেল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি