1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পানিপাড়ায় প্রবীণ ও তরুণদের সঙ্গে আলোচনা, চাইলেন দোয়া ও সমর্থন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

পানিপাড়ায় প্রবীণ ও তরুণদের সঙ্গে আলোচনা, চাইলেন দোয়া ও সমর্থন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০৪ Time View

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

 

নড়াইলের নড়াগাতী থানার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন কাজী আনিচুর রহমান নান্নু।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রবীণ ব্যক্তি ও তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয়রা অংশ নেন।

মতবিনিময় সভায় কাজী আনিচুর রহমান নান্নু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান। এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত প্রবীণ ও তরুণরা এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে মতামত ও পরামর্শ দেন। পাশাপাশি আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

কাজী আনিচুর রহমান নান্নু বলেন, “আমি জনগণের পাশে থেকে জয়নগর ইউনিয়নকে আরও সুন্দর ও উন্নত করতে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি