1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লুলাইং সড়কের নির্মাণকাজ থমকে, চরম দুর্ভোগে কৃষক - Stbanglatv.com
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

লুলাইং সড়কের নির্মাণকাজ থমকে, চরম দুর্ভোগে কৃষক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭ Time View

 

মোহাম্মদ করিম, লামা–আলীকদম প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার দুর্গম লুলাইং সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরিয়া থমকে থাকায় চলতি বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়িয়াছেন স্থানীয় জনসাধারণ। সড়কটির বিভিন্ন অংশের বেহাল দশার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হইয়া পড়িয়াছে। কোথাও কোথাও পায়ে হেঁটেও চলাচল করা দুঃসাধ্য হইয়া উঠিয়াছে। ফলে যোগাযোগব্যবস্থার বিপর্যয়ের সরাসরি প্রভাব পড়িয়াছে কৃষক ও কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, লুলাইং এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ কৃষিজীবী। এ অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস কৃষি। কিন্তু দীর্ঘদিন ধরিয়া সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় কৃষকেরা উৎপাদিত ধান, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য পাশ্ববর্তী কেয়াজুপাড়া বাজার ও আমিরাবাদে লইয়া যাইয়া বিক্রি করিতে পারিতেছেন না। ফলে মাঠে উৎপাদিত ফসল যথাসময়ে বাজারজাত করা সম্ভব না হওয়ায় কৃষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হইতেছেন।

শুধু উৎপাদিত ফসল বাজারজাতই নহে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কৃষি উপকরণ সংগ্রহেও দেখা দিয়াছে সংকট। চলতি আমন মৌসুমে স্থানীয় কৃষকেরা ইউনিয়ন পর্যায়ের অনুমোদিত ডিলারের নিকট হইতে প্রয়োজনীয় রাসায়নিক সার সংগ্রহ করিতে নানা বিড়ম্বনার সম্মুখীন হইতেছেন বলিয়া অভিযোগ রহিয়াছে। সময়মতো সার সংগ্রহ করিতে না পারায় আমন চাষাবাদ নিয়াও কৃষকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়াছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সড়কটির নির্মাণকাজ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে চলমান থাকিলেও দীর্ঘদিন ধরিয়া কাজ বন্ধ রহিয়াছে। বর্ষার পানিতে সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত ও পিচ্ছিল হইয়া পড়িয়াছে। কোথাও সৃষ্টি হইয়াছে বড় বড় গর্ত। ফলে সাধারণ মানুষের পাশাপাশি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাত, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনা-নেওয়া এবং জরুরি প্রয়োজনে যাতায়াত প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, সড়কটি সচল না থাকায় একদিকে উৎপাদিত ফসল বাজারে লইয়া যাওয়া কঠিন হইয়া পড়িয়াছে, অন্যদিকে কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহেও অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হইতেছে। যোগাযোগব্যবস্থা স্বাভাবিক না হইলে চলতি আমন মৌসুমে কৃষকেরা আরও ক্ষতির মুখে পড়িতে পারেন বলিয়া আশঙ্কা প্রকাশ করিয়াছেন তাঁহারা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকিবার কারণে লুলাইংবাসীর স্বাভাবিক যোগাযোগব্যবস্থা কার্যত ভেঙে পড়িয়াছে। একটি সড়কের নির্মাণকাজের স্থবিরতা কীভাবে একটি কৃষিনির্ভর জনপদের অর্থনীতি ও জীবনযাত্রাকে বিপর্যস্ত করিতে পারে, লুলাইংয়ের বর্তমান পরিস্থিতি তাহারই উদাহরণ বলিয়া মনে করেন স্থানীয়রা।

এমতাবস্থায় লুলাইংবাসী সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্তৃপক্ষের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাইয়াছেন। তাঁহাদের দাবি, জরুরি ভিত্তিতে সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু করিয়া অন্তত বর্ষা মৌসুমে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করিতে হইবে। একই সঙ্গে কৃষকদের সার ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ এবং উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতের স্বাভাবিক সুযোগ নিশ্চিত করিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সড়কটি চলাচল উপযোগী করা না হইলে লুলাইংয়ের কৃষিনির্ভর জনপদে জনদুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করিবে। বিশেষ করিয়া চলতি আমন মৌসুমে কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ফসল বাজারজাতেও বড় ধরনের সংকট সৃষ্টি হইতে পারে। তাই জনস্বার্থে সড়কটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করিয়া যোগাযোগব্য বস্থা স্বাভাবিক করার দাবি জানাইয়াছেন লুলাইং এলাকার বাসিন্দারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি